শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

গোয়ালন্দে আগুনে পুড়ে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নালিয়াপাড়া গ্রামের শাজাহান নামক একজন খেটে খাওয়া দিন মুজুরের বাড়ীতে আগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ জানুয়ারি ) গভীর রাতে এই ঘটনা ঘটে।

এতে মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় শাজাহানের গোয়ালঘর, বসবাস করার ঘর ও রান্নাঘর। সেই সাথে তার লক্ষাধিক টাকার একটি গরু ও ছাগল পুড়ে মারা যায় । সংবাদ পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ১০ দিনের খাবার হিসেবে চাল, ডাল, তেল ও লবন সহ সব ধরনের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও নগদ ৭৫০০ টাকা এবং ৩টি কম্বল দেয়া হয়েছে। একই সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী তার নিজস্ব তহবিল থেকে ১০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত ব্যাক্তির হাতে তুলে দেয়া হয়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএন‌ও) জ্যোতি বিকাশ চন্দ্র এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গতকাল রাতে অগ্নি কান্ডের খবর পাওয়ার সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টিম আর্থিক সহ খাদ্য সহয়তা নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির বাড়ীতে হাজির হয়েছে। তাছাড়াও পরবর্তীতে তার ক্ষয়ক্ষতি নিরুপন করে, তাকে সরকার হতে টিন ও ঘর তুলে দেয়ার ব্যাবস্থা করা হবে বলে, আশ্বাস দেওয়া হয়েছে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg