শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

গোয়ালন্দের পদ্মায় ৩৫কেজির বাগাইড় মাছ , দাম প্রায় অর্ধলক্ষ টাকা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে স্থানীয় জেলের জালে ৩৫কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।পরে মাছটি ৪৭ হাজার ২শ ৫০ টাকায় বিক্রি হয়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীর মোহনায় উপজেলার অন্তারমোড় এলাকার জেলে আ. খালেক মোল্লার জালে বিশাল এই মাছটি ধরা পড়ে।

মাছটি দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকার দুলাল মৎস্য আড়তে দুপুর ২টার দিকে বিক্রির জন্য আনা হয়। সেখান থেকে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী মৃধা ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৭৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আলী মৃধা বলেন, বাগাইড় মাছটি সরাসরি জেলে আ. খালেক মোল্লার কাছ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতিকেজি ১হাজার ৩শ টাকা কেজি দরে মাছটি ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন বলে তিনি জানান।

জেলে আ. খালেক মোল্লা বলেন, আমরা শনিবার সকালে মাছ ধরতে নদীতে যাই। দুপুরে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পরেছে। অনেকদিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছে বলে তিনি জানান।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এমন বড় মাছ এখন খুব একটা কমই দেখা যায়। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg