শিরোনাম
রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড

গোয়ালন্দের পদ্মায় ২২কেজির পাঙ্গাস, বিক্রি ৩৩ হাজারে-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ওজনের বিশাল পাঙ্গাশ ধরা পরেছে। পাবনা কাজির হাট এলাকার জেলে পরাণ হালদারের জালে এই পাঙ্গাস মাছটি ধরা পড়েছে।

শুক্রবার (২৭আগষ্ট) ভোররাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি উন্মুক্ত নিলামে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত মো. দুলাল চালাকের মৎস্য আড়তে আনা হয়। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১হাজার ৪শ টাকা কেজি দরে মোট. ৩০হাজার ৮শ টাকায় মাছটি কিনে নেন।

পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১হাজার ৫শ টাকা কেজি দরে ৩৩হাজার টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, বেশ কিছুদিন পদ্মায় বড় মাছ পাওয়া যাচ্ছিলো না। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে বড় আকৃতির পাঙ্গাস মাছটি কিনে নেই। পরে মাছটি কেজি প্রতি ১শ টাকা লাভে বিক্রি করে দেই। অনেক দিন পর একটি মাছ ভাল লাভে বিক্রি করতে পেরে ভাল লাগছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাস সহ নানান মাছ পাওয়া যাবে।

তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পরে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg