শিরোনাম
গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে এসআরবি-১০-এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আকাশ গ্রেপ্তার রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন কালুখালীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলার সমাপ্তি রাজবাড়ীতে ২০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপসহ নারী গ্রেপ্তার গোয়ালন্দে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক গোয়ালন্দে ফিরোজ শরীফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন গোয়ালন্দ পৌর সুপার মার্কেটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক গোয়ালন্দে পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরল মাগুরার ৫ শিশু

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন

স্টাফ রিপোর্টার / ৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

এক্স-রে ও অপারেশন থিয়েটার দ্রুত চালুর তাগিদ, অ্যাম্বুলেন্স সেবায় রোগী হয়রানি না করার নির্দেশ
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, নতুন ও পুরাতন ভবনের বিভিন্ন কক্ষ, চিকিৎসা কার্যক্রম এবং রোগীদের সেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তারা যথাযথ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজ নেন।

তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এক্স-রে সেবা ও অপারেশন থিয়েটার দ্রুত চালুর বিষয়ে সংশ্লিষ্টদের তাগিদ দেন। এ ছাড়া অ্যাম্বুলেন্স সেবা নিতে গিয়ে রোগী ও স্বজনেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রোমেল হাসানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg