শিরোনাম
দৌলতদিয়ায় ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার।। লুট হওয়া অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স: ফরিদপুরে র‌্যাব-১০ এর সফল অভিযান জামায়াতের সঙ্গে জোটের প্রতিবাদে গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ বালিয়াকান্দিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা ৫০ হাজার গোয়ালন্দে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত গোয়ালন্দে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় দুই লাখ টাকা গোয়ালন্দে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ী-১ আসনে অ্যাডভোকেট নূরুল ইসলামের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু গোয়ালন্দ ঘাটে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামি আটক

গোয়ালন্দ মোড়ে জিপের চাপায় পাম্প শ্রমিক নিহত, ঠিকাদার আটক

স্টাফ রিপোর্টার / ১৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার 
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে দ্রুতগতির একটি জিপ গাড়ির চাপায় পেট্রোল পাম্পের এক কর্মচারী নিহত হয়েছেন। নিহতের নাম রিপন সাহা (৩০)। তিনি করিম ফিলিং স্টেশনের শ্রমিক ছিলেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে করিম ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।

পাম্প কর্তৃপক্ষ ও কর্মচারীদের সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬ নম্বরের একটি কালো রঙের জিপ গাড়ি ফিলিং স্টেশনে এসে প্রায় ৫ হাজার টাকার জ্বালানি তেল নেয়। তেল নেওয়ার পর চালক টাকা পরিশোধ না করেই গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে বাধা দিলে জিপটি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই রিপনের মাথা ও মুখ থেঁতলে তার মৃত্যু হয়।
পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন ব্যবহার করছিলেন। তিনি তেল নেওয়ার পর টাকা না দিয়েই গাড়ি নিয়ে চলে যান বলে অভিযোগ রয়েছে।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাতে একটি কালো রঙের জিপ গাড়ি করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। টাকার জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে গেলে কিছু সময় পর অন্য কর্মচারী তার মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের মাথা ও মুখ থেঁতলানো ছিল।

তিনি আরও জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg