শিরোনাম
আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

স্টাফ রিপোর্টার / ১৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

0Shares

প্রবীণ সাংবাদিক শামসুল হকের ইন্তেকালে শোকের ছায়া
স্টাফ রিপোর্টার:
গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক শামসুল হক (শামসু রিপোর্টার) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

স্বাধীনতা-পরবর্তী সময়ে সাংবাদিকতা জীবন শুরু করেন শামসুল হক। তখন থেকেই তিনি শামসু রিপোর্টার নামে পরিচিতি লাভ করেন। ১৯৭২ সালে গোয়ালন্দ প্রেসক্লাব প্রতিষ্ঠায় প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি স্থানীয় সাংবাদিকতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

পেশাগত জীবনে তিনি দৈনিক ইত্তেহাদ, দৈনিক আজাদসহ দেশের বিভিন্ন মূলধারার পত্রিকায় দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে গেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও স্বজন রেখে গেছেন। তিনি গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার বাসিন্দা ছিলেন।

শুক্রবার রাত ১১টায় গোয়ালন্দ ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গোয়ালন্দ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযার আগে এক সংক্ষিপ্ত স্মৃতিচারণ অনুষ্ঠানে গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, দৈনিক প্রথম আলোর রাজবাড়ী জেলা প্রতিনিধি এম. রাশেদুল হক রায়হান এবং দৈনিক যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদসহ অন্যান্যরা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তার মৃত্যুতে গোয়ালন্দ প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg