শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দ প্রবাসী ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১০৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ প্রবাসী ফোরাম নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০২ জুলাই) সকাল এগারোটার দিকে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা গাজী সাইফুল ইসলাম, গোয়ালন্দ প্রবাসী ফোরামের উপদেষ্টা মোহাম্মদ হোসেন, শহিদুল ইসলাম, জীবন চক্রবর্তী, মো. আকতাউজ্জামান রনি, শাহরিয়ার রিয়াদ, মোল্লা সাব্বির, শেখ আয়নার আহসানসহ অন্যন্য সদস্যবৃন্দ।

জানা গেছে, গোয়ালন্দ প্রবাসী ফোরামের রক্ত ইউনিট এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও গোয়ালন্দ উপজেলার ১২ টি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা, পরিচালনা পর্ষদ এই ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গোয়ালন্দ প্রবাসী ফোরাম রক্ত ইউনিটের নতুন কমিটির সভাপতি হয়েছেন আব্দুল্লাহ মামুন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাজন।

গোয়ালন্দ প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা গাজী সাইফুল ইসলাম বলেন, গোয়ালন্দ প্রবাসী ফোরাম একটা অরাজনৈতিক সংগঠন আমরা অবহেলিত প্রবাসীসহ সমাজের অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এই সামাজিক কাজগুলো অব্যহত থাকবে।

গোয়ালন্দ প্রবাসী ফোরামের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ হোসেন বলেন, আপনাদের আশপাশে যাঁরা নিতান্ত দরিদ্র অসহায় তাদের ব্যাপারে আমাকে অবগত করলে আমি তাদের জন্য কিছু করবো এই কাজগুলো করে আমি আত্মীক শান্তি পাই।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg