শিরোনাম
গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে

গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ

স্টাফ রিপোর্টার / ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: এসো হে নবীন, জ্ঞানের অন্বেষণে, ফিরে যাও দেশের কল্যাণে,এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজের তৃতীয় তলার হলরুমে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষাজীবনে সাফল্য অর্জনের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, অধ্যবসায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রভাষক আবুল কালাম আজাদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আজিজুল হক মিলন, সাবেক প্রভাষক স্বপন কুমার, প্রভাষক রমেশ কুমার আগারওয়ালা ও প্রভাষক শাহাদাত হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী প্রিয়া আক্তার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মায়া এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রতন শেখ।

বক্তারা বলেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা, মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, মাদকমুক্ত জীবনযাপন এবং প্রযুক্তির ইতিবাচক ও সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে কলেজের সব শিক্ষক ও এইচএসসি নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কলেজের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg