শিরোনাম
গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস

গোয়ালন্দ ইউএনও’র বাসভবনে সশস্ত্র আনসার মোতায়েন

স্টাফ রিপোর্টার / ৭২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

0Shares

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র বাসভবনে নিরাপত্তারক্ষী হিসেবে আনসার মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)দের নিরাপত্তার স্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার ঘটনায় সতর্কতা স্বরূপ গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে চারজন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার রাত আটটার দিকে জেলা প্রশাসক দিলশাদ বেগম জানান ইউএনওদের নিরাপত্তাজনিত কারণে রাজবাড়ি জেলার রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলার ইউএনওর বাসভবনে চারজন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং রাজবাড়ির বাকি উপজেলাতেও মোতায়েন করা হবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে কর্তব্যরত আনসার এর পিসি জামাল রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন শুক্রবার (৪সেপ্টেম্বর) থেকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার স্বার্থে তার বাসভবনে আমি সহ মোট চারজন আনসার সদস্য কর্মরত আছি এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কর্তব্যরত থাকবো এবং ইউএনও স্যারের বাসভবনকে নিরাপদ রাখবো।

ফিরোজ আহমেদ/গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg