শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে দৌলতদিয়া ইউপির বদন মৃধার পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির বদন মৃধার পাড়ার মৃত আবেদ আলী মৃধার ছেলে আকাশ মৃধা ওরফে আব্দুল্লাহ (২৫)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া ইউপির বদন মৃধার পাড়া সাকিনস্থ আবেদ আলী মৃধার বসত ঘর থেকে ০৪ (চার) কেজি গাঁজাসহ আকাশ মৃধা ওরফে আবদুল্লাহকে আটক করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg