শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে হেরোইনসহ মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ১০ (দশ) গ্রাম হেরোইনসহ আজাদ মোল্লা নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (০৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে পূর্ব উজানচর হাবিল মন্ডল পাড়া মুরাদ ষ্টোর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মাদক কারবারি- আজাদ মোল্লা (৩৭) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পূর্ব উজান চর হাজী গফুর মন্ডল পাড়া গ্রামের মৃত. খলিল মোল্লার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই দেওয়ান শামীম খান এর নেতৃত্বে একটি টিম সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর হাবিল মন্ডল পাড়া পল্লী বাজারের পাশে মুরাদ ষ্টোর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আজাদ মোল্লাকে ১০০ (একশত) পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। যার ওজন ১০ (দশ) গ্রাম।

উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg