শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে হেরোইনসহ ইউপি সদস্য আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

0Shares

গোয়ালন্দে থানা পুলিশের অভিযানে হেরোইনসহ ইউপি সদস্য আটক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি,

রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশের অভিযানে হেরোইনসহ ফিরোজ আহমেদ রুনু নামের এক ইউপি সদস্যকে (মেম্বার) আটক করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ডের সদস্য।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

আটককৃত ইউপি সদস্য হলেন, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার খানখানাপুর ইউপির চর ধোপাখালী এলাকার মৃত আবুল কালাম মোল্লার ছেলে ফিরোজ আহমেদ রুনু (৪৩)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা নামক স্থানের পশ্চিম পাশে শহীদ মিনারের সামনে থেকে ফিরোজ আহমেদ রুনুকে ০২ (দুই) গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে শনিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg