শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ পড়েছিল বালুচাপায়  

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি নির্মাণাধীন বাড়ির মেঝেতে বালি চাপা দেয়া অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়া মু‌ক্তি ম‌হিলা স‌মি‌তির নির্মাণাধীন ঘ‌র থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি স্বপন কুমার মজুমদার জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের জখম রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg