শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গোয়ালন্দে মুক্তিযোদ্ধার বাড়ি থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার, মামলা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

0Shares

 

ষ্টাফ রিপোর্টার

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়ি থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা যায় ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার রাত ১০ টার দিকে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নের্তৃত্ব গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বদিউজ্জামান পাড়ার ১ নং আসামীর নিজ দখলীয় পূর্ব দুয়ারী পাচ কক্ষ বিশিষ্ট বসত ঘরের পশ্চিম পার্শ্বের কক্ষে একটি প্লাস্টিক বস্তার ভিতর ১০(দশ) কেজি গাজা অপর একটি প্লাস্টিক বস্তার ভিতর ০৭(সাত) কেজি গাজা সর্বমোট ১৭ কেজি গাজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে আবুল বাশারের বক্তব্য নেয়ার চেষ্টা চলছে।

১৭ কেজি গাঁজা উদ্ধার মামলার প্রধান আসামি গোয়ালন্দ পৌরসভা এলাকার ৯ নং ওয়ার্ডের বদিউজ্জামান পাড়ার আবুল বাশারের ছেলে মোঃ রকিবুজ্জামান(৩১), এবং ২ নং আসামি একই এলাকার আয়নাল ফকিরের ছেলে সাদ্দাম ফকির (৩০)।
দুই জন আসামি সুকৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামতের মূল্য আনুমানিক ৬,৮০,০০০ টাকা।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান,
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg