শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ওসমান কাজী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ওসমান কাজী (৩৬) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০ অভিযান চালিয়ে  দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গোয়ালন্দঘাট থানার জিআর মামলা নং–৩৮০/১৮, ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)-এর টেবিল ৯(ক) অনুযায়ী ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ওসমান কাজী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তিনি উত্তর দৌলতদিয়া এলাকার মৃত উম্বার কাজীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান কাজী স্বীকার করেন যে, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিলেন। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg