শিরোনাম
রাজবাড়ী জেলা পুলিশ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কালুখালীতে তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, ৩৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ হলে ২৪ জেলার ৭ কোটি মানুষ সুফল পাবেন: পানিসম্পদমন্ত্রী পাংশায় নতুন নকশায় পদ্মা ব্যারাজ, তৈরি হবে কর্মসংস্থান ও নতুন শহর: তিতুমীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে আসছেন অর্থ উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, ৩৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার / ২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৩৭৫ পুরিয়া হেরোইনসহ মোছাঃ জোলেখা খাতুন ওরফে কাজলী (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুলী আক্তার (২৯) নামে আরও এক নারীকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হল রোডের সোহরাব মন্ডল পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার জোলেখা খাতুন ওরফে কাজলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খয়েরচারা গ্রামের মো. সেকেন মন্ডলের মেয়ে। বর্তমানে তিনি গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল মো. আঃ হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটির ভাড়াটিয়া জোলেখা খাতুন ওরফে কাজলীর দখলে থাকা বসতঘর ঘেরাও করে তার দেহ ও ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ৩৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্টদের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোলেখা খাতুন ওরফে কাজলী উদ্ধার করা হেরোইনের প্রকৃত মালিক হিসেবে দুলী আক্তারের নাম উল্লেখ করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, দুলী আক্তারের হেরোইন তার মাধ্যমে বিক্রি করা হতো এবং তারা পারস্পরিক যোগসাজশে মাদক ব্যবসা করতেন বলে তিনি জানিয়েছেন।

মামলার অপর আসামি দুলী আক্তার (২৯) উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মো. কাইয়ুম শেখের মেয়ে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

এ ঘটনায় জোলেখা খাতুন ওরফে কাজলী ও দুলী আক্তারকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, মামলার আসামিদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে এবং তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
পলাতক আসামি দুলী আক্তারকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg