শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে মাটিবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু, ট্রাকে আগুন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় মাটিবাহী ট্রাক চাপায় আফিয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাকে আগুন লাগিয়ে দেয়।

রবিবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটের পাশে এঘটনা ঘটে।

নিহত আফিয়া আক্তার দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার আয়জল বেপারির মেয়ে।

স্থানীয়রা জানান, দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটের পাশে দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী গ্রুপ অবৈধভাবে মাটি ও বালু খনন করে বিক্রি করছে। এলাকাবাসীর বাধা অপেক্ষা করে জনপ্রতিনিধি ও প্রশাসনকে ম্যানেজ করে মাটি ও বালু বিক্রি করছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মিলন হোসন ট্রাক চাপায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, জ্বালিয়ে দেওয়া ট্রাক নিভানো হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, একটি শিশু ভ্যান থেকে পড়ে গেলে পেছনে থাকা ট্রাক চাপায় শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এর আগে আমি দিনের বেলায় বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করেছিলাম। তবে আবার যে দিনের বেলায় ট্রাক চলছে আমার জানা ছিল না।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg