শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে মদসহ মাদক ব্যবসায়ী আটক 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ওয়াইন মদসহ সরোয়ার মন্ডল ওরফে সরো (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত সরোয়ার মন্ডল ওরফে সরো উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মো. গোলাপ মন্ডলের ছেলে। সে নবগঠিত দৌলতদিয়া বোডিং মালিক সমিতির সাধারণ সম্পাদক।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়াস্থ যৌনপল্লীর মধ্যে সিরাজের বাড়ীর ভাড়াটিয়া শরীফার ভাড়াকৃত ঘর থেকে মাদক ব্যবসায়ী সরোয়ার মন্ডল ওরফে সরোকে ৩.১২৫ (তিন দশমিক একশত পঁচিশ) লি. ওয়াইন (মাদক) সহ আটক করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আটককৃতের বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪ (ক) ধারায় মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg