শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে বিদেশী রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে একটি বিদেশী রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ বাপ্পি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

সোমবার (০৭ আগস্ট) দুপুর ১টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. বাপ্পি (৩২) রাজবাড়ীর পাংশা থানার হোসেনডাঙ্গা তত্ত্বীপুর এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা টু রাজবাড়ী গামী হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে একটি মাহেন্দ্র গাড়ীতে তল্লাশি চালিয়ে যাত্রীবেশী অবৈধ অস্ত্রধারী বাপ্পিকে একটি বিদেশী রিভলবার ও ছয় রাউন্ড রিভলবারের তাজা গুলিসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg