শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দে বাসের ধাক্কায় বৃদ্ধ কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”

রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাসের ধাক্কায় মকিম সরদার (৭২) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস. এম. পারভেজ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত মকিম সরদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাউল্লাহ ফকিরপাড়ার মৃত দিরাজ সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মকিম সরদার নিজের ক্ষেত থেকে খড় নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের ছেলে আরব আলী সরদার বলেন, “বাবা সকালে খাবার খেয়ে ক্ষেত থেকে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস. এম. পারভেজ আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg