শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে বন বিভাগ কর্তৃক বিনামূল্যে চারা বিতরণ

স্টাফ রিপোর্টার / ৪৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বনবিভাগ কর্তৃক গোয়ালন্দের ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০টি করে গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ‘আলহাজ্ব কাজী কেরামত আলী (এমপি)’বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আসাদুজ্জামান চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা পরিষদ গোয়ালন্দ, রাজবাড়ী, মোসাঃ নার্গিস পারভীন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ গোয়ালন্দ রাজবাড়ী মোঃ সিরাজুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এফ,এন,টি,সি রাজবাড়ী।

চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃআমিনুল ইসলামউপজেলা নির্বাহী কর্মকর্তা গোয়ালন্দ,রাজবাড়ী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল তায়াবির। ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন ফকির। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলউপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এনায়েত হোসেন জাকির উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকেই দুইটি করে গাছের চারা রোপন করব এবং গাছের চারা পরিচর্যার মাধ্যমে বড় করে তুলবো এবং ভবিষ্যৎ প্রজন্ম তা থেকে ফল ভোগ করবে। তিনি আরো বলেন শুধু গাছ লাগালে দায়িত্ব শেষ হয়ে যায় না লাগানোর পর গাছের চারা কে দেখভাল, রক্ষণাবেক্ষণ, ও পরিচর্যার মাধ্যমে গাছ কে বড় করে তুলতে হবে এবং এই গাছই একসময় আমাদের উপকারে আসবে।তিনি উপস্থিত সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানান।
পরিশেষে উপস্থিত ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের স্ব-স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে গাছের চারা বিতরণ করেন।

চারা বিতরণ অনুষ্ঠান শেষে গোয়ালন্দ ফায়ার সার্ভিস কর্তৃক আয়োজিত বাসাবাড়িতে এবং অফিসে আগুন লাগলে কিভাবে নেভাতে হয় তা প্রদর্শন করা হয়।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg