শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার তালা থানার চরগ্রাম জেঠুয়া বাজার এলাকার মৃত দবির উদ্দিন সরদারের ছেলে রহমতুল্লা সরদার (৩৭)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে রবিবার দিবাগত রাতে গোয়ালন্দ পৌর জামতলাস্থ অন্তর মোড় গামী রাস্তার সামনে রাজবাড়ী টু ঢাকা গামী পাকা রাস্তার উপর থেকে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিলসহ রহমতুল্লা সরদারকে আটক করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg