শিরোনাম
পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়

গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বরকত সরদার পাড়া অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) মামলার এজাহার এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী গ্রামের মৃত কুরবান আলী গাজীর ছেলে আব্দুল আজিজ (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এসআই ফারহাদ শেখ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বরকত সরদার পাড়া বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একজন লোক অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি অফিসার ইনচার্জকে জানিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় উপস্তিত জনগণের সামনে তার ডান হাতে থাকা লাল ও সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg