শিরোনাম
গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

Lutfor Rahman / ৪১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ রাহিমা আক্তার নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৬ জানুয়ারি) এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃত রাহিমা আক্তার (২৯) রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ড দেওয়ানপাড়া এলাকার ওবায়দুর সরদারের স্ত্রী।

জানা গেছে, গোয়ালন্দঘাট থানার পুলিশ গতকাল রোববার দিনগত রাত আটটার দিকে অভিযান চালিয়ে গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ড দেওয়ান পাড়া এলাকায় রাহিমা আক্তারের বসত বাড়ির রান্না ঘর থেকে ৭০ (সত্তর) বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে, সোমবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg