শিরোনাম
গোয়ালন্দে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক গোয়ালন্দে ফিরোজ শরীফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন গোয়ালন্দ পৌর সুপার মার্কেটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক গোয়ালন্দে পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরল মাগুরার ৫ শিশু রাজবাড়ী জেলা পুলিশ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কালুখালীতে তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, ৩৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী

গোয়ালন্দে ফিরোজ শরীফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে জিয়া ফেডারেশন ক্লাবের আয়োজনে ফিরোজ শরীফ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলার একটি মাঠে আনুষ্ঠানিকভাবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর গোয়ালন্দ উপজেলা যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ ফকিরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg