শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী (১৯)। সে উপজেলার একটি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

শনিবার (০৪ মে) দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিনপাড়া গ্রামে সাগর সরদারের (২৬) বাড়ির বারান্দায় ওই ছাত্রীকে অনশন করতে দেখা যায়। অনশনরত ওই ছাত্রী একই গ্রামের বাসিন্দা।

অনশনরত কলেজছাত্রী জানান, গত চার-পাঁচ বছর থেকে একই গ্রামের সাগর সরদারের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি সাগর প্রবাসে যাওয়ার চেষ্টা করছেন। এ কথা শুনে তিনি সাগরকে বিয়ে করার জন্য চাপ দেন।

তিনি আরও বলেন, শুক্রবার (৩ মে) সকালে সাগর তাকে ফোন করে সাগরদের বাড়িতে যেতে বলেন। সকাল ১০টার দিকে তিনি সাগরদের বাড়িতে যান। তখন সাগর বাড়িতেই ছিলেন। এরপর কৌশলে সাগরের বাবা সাগরকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

এ বিষয়ে সাগরের মায়ের কাছে জানতে চাইলে, তিনি কোনো কথা বলতে রাজি হননি। আর সাগরের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

এ ব্যাপারে উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. আবুল হোসেন প্রামাণিক জানান, বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে আমি শুনেছি।

ছাত্রীর বড় ভাই জানান, আমার বোনের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমি চাই না আর কোনো বোনের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটুক। আমার বোনের জন্য আমি সুষ্ঠু সমাধান চাই।

গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণ বন্ধু বিশ্বাস জানান, মেয়েটির অনশনের ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg