শিরোনাম
গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

গোয়ালন্দে প্রায়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০’তম শাহাদাত বার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া’র মাহফিল ও আলোচনা সভা এবং দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (৩০ মে) বিকালে গোয়ালন্দ উপজেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া’র মাহফিল শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির বর্তমান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এরপর দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক আব্দুল হালিম ফকির, তারেক বেপারী , পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, জেলা ছাত্রদলের নেতা রেজাউল হাসান মিঠু, মুক্তার মাহমুদ, নুরুল ইসলাম, আব্দুল আজিজ প্রমূখ সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সকল কারাঅভ্যান্তরীন নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg