শিরোনাম
গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা এ্যাড. আসলাম মিয়া

স্টাফ রিপোর্টার / ১৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার “শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি গোয়ালন্দ পৌরসভা ও উপজেলার বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুব চৌধুরী দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশারফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আ. মালেক খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ, পৌর যুবদলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম কামরুলসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শনকালে এ্যাড. আসলাম মিয়া বলেন,আমি সংখ্যালঘু বলতে কিছু বুঝি না। আমি মনে করি বাংলাদেশ সবার দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে মিশে এখানে বসবাস করি। এ দেশের সবচেয়ে বড় শক্তি হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। তিনি আরও বলেন, আমি যদি রাজবাড়ীর একের সেবক হওয়ার সুযোগ পাই, আপনাদের সর্বোচ্চ সেবা দেয়া চেষ্টা করবো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg