শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে ৯জন গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ০৯ জন আসামিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার উজানচর ইউপির হাজী গফুর মন্ডল পাড়া এলাকার গোলাপ শেখের ছেলে মিজান শেখ (২৮), একই উপজেলার ইবাদুল্লাহ মিস্ত্রী পাড়ার ছাত্তার শেখের ছেলে ঠান্ডু শেখ (২১), ও নাটোর জেলার লালপুর থানার গোদরা এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে রেজাউল করিম (৩৬)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোয়ালন্দ পৌরসভার জামতলা কুদরত কসাইয়ের মাংসের দোকানের সামনে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মিজান শেখকে ০৪ (চার) গ্রাম হেরোইনসহ, ও দুইটি মানব পাচার মামলার পলাতক আসামি রেজাউল করিম এবং ছিনতাই মামলার আসামি ঠান্ডু শেখকে আটক করা হয়। এছাড়াও পরোয়ানা ভুক্ত ০৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামীদেরকে শুক্রবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg