শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রবাসীর বাবাকে মারধরের অভিযোগ।

স্টাফ রিপোর্টার / ৪৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর বাবাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন একই গ্রামের সোহান ও নাজমা বেগম।

আহত লোকমান ফকির (৫২)। বর্তমানে তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বৃহস্পতিবার  (১১ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায় ।

অভিযোগ সূত্রে জানা যায়, লোকমান ফকিরের ছেলে মোঃ রিয়াজ ফকির (১৯) প্রায় ১০ মাস আগে চাকরির উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে একই কোম্পানিতে কর্মরত প্রতিবেশী সোহাগ (২৪) এর কাছে রিয়াজের ৭৫ হাজার টাকা পাওনা ছিল। গত ১০ ডিসেম্বর রাতে রিয়াজ টাকা চাইলে সোহাগ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে বলে তিনি তার পরিবারকে জানান।

পরদিন সকালে বিষয়টি জানার জন্য রিয়াজের বাবা লোকমান ফকির বিবাদীদের বাড়িতে গেলে সোহাগের ছোট ভাই সোহান ও মা নাজমা বেগম তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা ঘর থেকে কাঠের বাটাম এনে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন। এতে লোকমান ফকিরের মাথা, কপাল ও কানের ওপরে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।লোকমান ফকির বলেন, আমার ছেলেকে মারধরের বিচার চাইতে গিয়ে আমি নিজেই হামলার শিকার হলাম। এখন আইনের আশ্রয় নিয়েছি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg