শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

গোয়ালন্দে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার / ১৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,,রাজবাড়ীর গোয়ালন্দে আবহমান বাংলার ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপনকে সামনে রেখে ১৪৩৩ বঙ্গাব্দের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিগত ২৪ বছরের ধারাবাহিকতায় এ আয়োজনকে সফল করতে এ উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে আহ্বায়ক এবং গোয়ালন্দ উপজেলা  স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব  আবু সাঈদ মন্ডলকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক কে. মোহিত হিরা। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাবলু, বৈশাখ উদযাপন পর্ষদের সাবেক আহ্বায়ক  গণেশ পাল, পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল, সাবেক সাংস্কৃতিক উপকমিটির প্রধান সাইফুল রহমান পারভেজ, গোয়ালন্দ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম বেপারি, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফেরদৌস সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে বর্ণাঢ্য ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নবগঠিত কমিটির উদ্যোগে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়।

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা সফলভাবে নববর্ষ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg