শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

গোয়ালন্দে নুরাল পাগলের দরবারের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা, পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার / ৫০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার ” রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারকে ঘিরে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লাশ উত্তোলনের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে স্থানীয় জনতা হামলা চালায়। এসময় তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে পুলিশও হামলার শিকার হয়। সংঘর্ষের একপর্যায়ে নুরাল পাগলের কবর থেকে লাশ তোলা হয় এবং তা আগুনে পুড়িয়ে ফেলা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg