শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে নির্বাচনকালীন সময়ে যাত্রী হয়রানি রোধে প্রশাসনের অভিযান, পরিবহনকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সময়ে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গোয়ালন্দ উপজেলা  প্রশাসনের, উদ্যোগে দৌলতদিয়া ঘাট ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পোড়াদাহ পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়া সংশ্লিষ্ট যাত্রীদের তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনকালীন সময়ে সাধারণ যাত্রীদের হয়রানি রোধ ও ভাড়া নৈরাজ্য বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সকল পরিবহন মালিক ও শ্রমিকদের নির্ধারিত ভাড়া মেনে চলার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg