শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

গোয়ালন্দে নির্ধারিত সময়ে অফিসে অনুপস্থিত একাধিক কর্মকর্তা-কর্মচারী

স্টাফ রিপোর্টার / ৩৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টারঃ
সরকারি পরিপত্র অনুযায়ী পবিত্র রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সরকারি অফিসের কার্যক্রম চলার কথা থাকলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নির্ধারিত সময়ে অনেক অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা যায়নি।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখা যায়, বেশ কয়েকটি অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তখনও উপস্থিত হননি।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের অফিসে নেই। পরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি অফিসে এসে জানান, পথে গাড়িতে তেল নিতে গিয়ে দেরি হওয়ায় সময়মতো পৌঁছাতে পারেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়েও একই চিত্র দেখা যায়। সকাল ৯টা ৪১ মিনিটে অফিসের হিসাবরক্ষক জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস পথে রয়েছেন এবং পাম্পে তেল নিচ্ছেন।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে গিয়ে দেখা যায়, কর্মকর্তা মো. আবু বকরও তখন অফিসে উপস্থিত নেই। অফিসের সহকারী দেলোয়ার হোসেন জানান, তার আজ জেলা পর্যায়ে একটি মিটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীলের কার্যালয়েও একই অবস্থা দেখা যায়। পরে তিনি অফিসে এসে জানান, আসার পথে মকবুলের দোকান এলাকায় একটি সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাশাপাশি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রকল্পের লে-আউট দেখার প্রয়োজন হওয়ায় সেসব কাজ শেষ করতে গিয়ে অফিসে আসতে কিছুটা দেরি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে এবং সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে কর্মকর্তাদের অফিসে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে।

তিনি আরও জানান, অন্যান্য দপ্তরের প্রধানদের নিয়ে বিষয়টি নিয়ে আবারও বৈঠক করা হবে। তাদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা যাতে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন, সে বিষয়ে তদারকি বাড়ানো হবে। এছাড়া যাদের মাঠপর্যায়ে কাজ রয়েছে, তারা যেন দায়িত্ব যথাযথভাবে পালন করেন সেটিও নিশ্চিত করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg