শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

গোয়ালন্দে নবাগত ইউএনও হিসেবে যোগ দিলেন সাথী দাস

স্টাফ রিপোর্টার / ৩৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাথী দাস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত ইউএনও মো. আসাদুজ্জামানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, সাথী দাস ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ঢাকার দোহার উপজেলায়। গোয়ালন্দে যোগদানের আগে তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জে এম শাখা, স্থানীয় সরকার শাখা ও প্রবাসী কল্যাণ শাখা) হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও সাথী দাস বলেন, গোয়ালন্দ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। তিনি সকলের সহযোগিতা কামনা করেন যেন এলাকার সামগ্রিক উন্নয়নে একসাথে কাজ করা যায়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg