শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৯২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে তৃতীয় শ্রেণীর (১০) এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে সিরাজ খাঁ (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার সিরাজ খাঁ (৬০) উপজেলার চর দৌলতদিয়া তেছের মাতুব্বর পাড়ার আব্দুল খাঁর ছেলে।

মামলার এজাহারের মাধ্যমে স্কুল ছাত্রীর বাবা জানান, তার মেয়ে চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে পড়ালেখা করে। অভিযুক্ত সিরাজ খাঁর কাজ থেকে খাওয়ার জন্য তার স্ত্রী ও মেয়ে রোজ হাফ লিটার করে দুধ নেয়। তারা একেক দিন একেক জন তার বাড়ী থেকে দুধ আনতে যায়। গত ১৯ তারিখ বিকাল ৩টার দিকে তার মেয়ে সিরাজ খাঁর বাড়ীতে দুধ আনতে গেলে বাড়ীতে কেউ না থাকায় সিরাজ খাঁ তার মেয়েকে বসত ঘরের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে সিরাজ খাঁ তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। মেয়ে বাড়ীতে এসে ভয়ে কাউকে কিছু বলে নাই। পরে মেয়ের শারিরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে গত ২৩ তারিখ বিকেলে তারা মেয়ের নিকট থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত শুনে। গত ২৪তারিখ তার মেয়ে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়। পরে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বুধবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg