শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

গোয়ালন্দে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার / ১৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ীর গোয়ালন্দে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ নুর মোহাম্মাদ (৫২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল প্রায় ৩টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের উত্তর দৌলতদিয়া এলাকায় বাংলাদেশ হ্যাচারির সামনে একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নুর মোহাম্মাদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলা বাজার এলাকার মৃত আনোয়ার ব্যাপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে নুর মোহাম্মাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি কুষ্টিয়া থেকে অস্ত্রটি ঢাকার নবীনগর এলাকায় নেওয়ার উদ্দেশ্যে বহন করছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg