শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস পালিত

স্টাফ রিপোর্টার / ২১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আত্ম-অনুসন্ধান সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আত্ম-অনুসন্ধানী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। বিশেষ আত্ম-অনুসন্ধানী ছিলেন মুনতাসির হাসান খান এবং আত্ম-অনুসন্ধানী হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কে. এ. মহিত হীরা, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ জুলফিকার আলী, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, পায়াক্ট-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর রাজিব শেখ, ডেইলি অবজারভার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে চলতি বছরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিবার (ঋণগ্রহীতা) নির্বাচিত হন হোসনেয়ারা বেগম, শ্রেষ্ঠ কর্মদল হিসেবে নির্বাচিত হয় বিজয় বাবুর পাড়া সমাজসেবা গ্রাম কমিটির ১ নম্বর কর্মদল, শ্রেষ্ঠ গ্রাম কমিটির সম্মাননা পায় দেওয়ানপাড়া পল্লী সমাজসেবা গ্রাম কমিটি এবং শ্রেষ্ঠ সমাজকর্মী নির্বাচিত হন সেলিনা খাতুন, ইউনিয়ন সমাজকর্মী, উপজেলা সমাজসেবা কার্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, সমাজসেবা অধিদপ্তর দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি কল্যাণরাষ্ট্র গঠনে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, জাতীয় সমাজসেবা দিবস প্রতি বছর জানুয়ারি মাসে পালিত হয়। এ দিবসটি সমাজসেবার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg