শিরোনাম
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান

গোয়ালন্দে জলাবদ্ধতা ও যানজট সমস্যা সমাধানে প্রশাসনের পদক্ষেপ

স্টাফ রিপোর্টার / ৫৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার “রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আড়ৎপটি এলাকায় টানা বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনে জরুরি উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ নাহিদুর রহমান।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি সরেজমিনে আড়ৎপটি বাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক টানা বৃষ্টিপাতে বাজার এলাকার আড়ৎপটি অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা ক্রেতা বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে পথচারী ও শিক্ষার্থীরা ভিজে গিয়ে কষ্টে যাতায়াত করছেন।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ইউএনও মোঃ নাহিদুর রহমান এলাকা পরিদর্শন করে দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করেন। তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে পাইপের মাধ্যমে পানি ড্রেনের সঙ্গে যুক্ত করার কাজ শুরু হয়েছে। এতে অল্প সময়ের মধ্যেই পানি নিস্কাশনের সমস্যা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া বাজার এলাকার যানজট নিরসনে টেম্পু স্ট্যান্ডটি অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন জলাবদ্ধতা ও যানজট দুটোই বাজার এলাকার বড় সমস্যা। আমরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুতই এসব সমস্যার সমাধান করতে চাই।

 

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg