শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

গোয়ালন্দে জমি দখল ও নারীকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৪৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই জমি দখল ও নারীকে মারধরের অভিযোগ উঠেছে মো. মধু সরদার (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নাজমুল হাসান গত ২৪ জুলাই গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালতে চলমান মিস পিটিশন মামলাকে অগ্রাহ্য করে মধু সরদার দুই-তিনজন অজ্ঞাত সহযোগীকে সঙ্গে নিয়ে নাজমুল হাসানের জমিতে জোরপূর্বক বাউন্ডারি নির্মাণে যান।
এ সময় নাজমুলের স্ত্রী শিল্পী ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অভিযুক্ত মধু সরদার। একপর্যায়ে শিল্পীর ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। শিল্পীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে আহত শিল্পীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত মো. মধু সরদার বলেন, “দুই বছর আগে আমি জমিটি ক্রয় করেছি। আগের বাউন্ডারির উপর একটু উঁচু করে দেয়াল দিতে গেলে ওরা বাধা দেয়। আমি কারও জমি দখল করিনি, বরং তারাই আমাকে কাজ করতে দিচ্ছে না।”
ঘটনার বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, “উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। বর্তমানে উক্ত জমিতে যেকোনো ধরনের কাজ বন্ধ রয়েছে। আদালতের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg