শিরোনাম
গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে এসআরবি-১০-এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আকাশ গ্রেপ্তার রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন কালুখালীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলার সমাপ্তি রাজবাড়ীতে ২০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপসহ নারী গ্রেপ্তার গোয়ালন্দে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক গোয়ালন্দে ফিরোজ শরীফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন গোয়ালন্দ পৌর সুপার মার্কেটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক গোয়ালন্দে পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরল মাগুরার ৫ শিশু

গোয়ালন্দে এসআরবি-১০-এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আকাশ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:রাজবাড়ীর গোয়ালন্দঘাটে অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মো. ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে গোয়ালন্দঘাট থানাধীন দক্ষিণ উজানচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ইসলাম সেক ওরফে আকাশ গোয়ালন্দঘাট থানার ভোলাই মাতবর পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার এরসাদ সেকের ছেলে।

এসআরবি-১০-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ উজানচর এলাকায় অভিযান চালায়। অভিযানে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। একই অভিযানে ইসলাম সেক ওরফে আকাশকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত ইসলাম সেক ওরফে আকাশের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে।

এসআরবি-১০ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে তপন সরকার জানান, অবৈধ অস্ত্র, নাশকতা ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-১০ কঠোর অবস্থানে রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg