শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

গোয়ালন্দে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে এক হাজার পিস ইয়াবাসহ কামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী- মো. কামাল হোসেন (৪২) মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার খরিয়া মোড়ল বাড়ী গ্রামের মৃত সলেমান মোড়ল এর ছেলে, বর্তমান সে ঢাকা জেলার সাভার থানার তালবাগ এলাকায় বসবাস করে।

জানা গেছে, বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার শ্রীদাম দত্ত পাড়া সাকিনস্থ রহমান মন্ডলের চায়ের দোকানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়ে যাত্রীবাহী বাসের যাত্রীবেশী মাদকব্যবসায়ী কামাল হোসেনকে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে পূর্বের আরও ০১ টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg