শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল আহম্মেদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার পাঁচঠাকুরি গ্রামের আব্দুল সালামের ছেলে রাসেল আহম্মেদ (২০)।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে গোয়ালন্দঘাট থানা পুলিশ দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়ক এর উপর চেকপোষ্ট করে বাসের যাত্রীবেশী মাদক ব্যবসায়ী রাসেল আহম্মেদকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা ছাড়াও তার কাছে থেকে একটি মোবাইল ফোন এবং ইয়াবা বিক্রয়ের নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg