শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত পৌনে দশটার দিকে দৌলতদিয়ার পূর্বপাড়া খিচুরি পট্টি গলি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মোঃ আজাদ শেখের ছেলে মিরাজ শেখ (২৫), একই ইউপির তাহের কাজীর পাড়ার মো. আলাউদ্দিন প্রামানিকের ছেলে আতিয়ার রহমান (২৪)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার রাত পৌনে দশটার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া পতিতালয়ের খিচুরি পট্টি গলির মাঝামাঝি স্থানে পাবনা কাসেম বোডিংয়ের সামনে ইটের রাস্তার উপর থেকে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আসামিদেরকে রবিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg