শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০‌ পিস ইয়াবাসহ লালন প্রামানিক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পূর্বে আরো ০৯টি মাদক মামলা রয়েছে।
সোমবার (২‌১ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী- মো. লালন প্রামানিক (৩৫) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া এলাকার আক্কাছ প্রামানিকের ছেলে।
জানা গেছে, গোয়ালন্দঘাট থানা পুলিশ সোমবার দুপুর পৌনে তিনটার দিকে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উত্তর দৌলতদিয়া বাস টার্মিনাল এর কুষ্টিয়া কাউন্টার এর সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg