শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ১৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার’ রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টটির আয়োজন করেছে উজানচর ভাই ভাই ফুটবল একাডেমি।

উদ্বোধনী খেলায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমি, রাজবাড়ী ৩–১ গোলে পরাজিত করে চর মাধবদিয়া ফুটবল একাডেমি, ফরিদপুরকে। এর ফলে গোয়ালন্দ একাডেমি প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বিপ্লব, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম বেপারী, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মুক্তার মাহমুদসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে রাজবাড়ীসহ আশপাশ জেলার ৮টি দল অংশ নিচ্ছে। খেলা অনুষ্ঠিত হচ্ছে নকআউট পদ্ধতিতে।

আয়োজক কমিটির সদস্য মোঃ হুমায়ুন আহমেদ জানান, প্রায় এক বছর ধরে গোয়ালন্দে বড় কোনো ফুটবল টুর্নামেন্ট হয়নি। তরুণ খেলোয়াড়দের মাঠমুখী করতে আমরা এই আয়োজন করেছি।

তিনি আরও জানান, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে ফ্রিজ এবং এলইডি টেলিভিশন। আগামী শনিবার (১১ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে মূলঘর জাগরণী ক্রীড়া সংঘ, রাজবাড়ী মুখোমুখি হবে রুহুল রেন্ট-এ-কার ফুটবল একাদশ।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg