শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

গোয়ালন্দে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উপজেলা ও পৌর কমিটি গঠন

স্টাফ রিপোর্টার / ১৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ীর গোয়ালন্দে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা কমিটিতে ৭ সদস্য এবং পৌর কমিটিতে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার ৯ মার্চ রাতে সংগঠনের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কাজী আরাফাত হাসান জিসান ও সদস্য সচিব তানভীর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে মো. এরশাদ মন্ডল এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আলী আকবর সরদারকে নির্বাচিত করা হয়েছে।

উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি সাগর শেখ, সহ-সভাপতি সোহাগ শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন এবং সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন।

অন্যদিকে, গোয়ালন্দ পৌর কমিটিতে সভাপতি হিসেবে রোমান মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইদুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।

পৌর কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে রয়েছেন  সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসাইন কৌশিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাতুল ইসলাম রনি এবং সাংগঠনিক সম্পাদক বাঁধন শেখ।

নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে শক্তিশালী করতে এবং যুবসমাজকে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg