শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, 

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল সবার প্রিয় ফুটবল এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় উজানচর সাহাজউদ্দিন মণ্ডল ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত ফাইনালে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমি ৩-০ গোলে এফসি বারী, ফরিদপুর-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের জিহাদ শেখ অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ম্যান অব দ্য ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, এবং সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা বিএনপি নেতা অধ্যক্ষ (অব.) মঞ্জুরুল আলম দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বিপ্লব, এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মুক্তার মৃধা প্রমুখ।

আয়োজক সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টে রাজবাড়ীসহ পার্শ্ববর্তী জেলার মোট ৮টি দল অংশ নেয়। খেলা অনুষ্ঠিত হয় নকআউট পদ্ধতিতে।

আয়োজক কমিটির আহ্বায়ক মো. হুমায়ুন আহমেদ বলেন, টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে বিদেশে অবস্থানরত ভাইয়েরা যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও রইল ভালোবাসা ও শ্রদ্ধা।

শেষে চ্যাম্পিয়ন দলকে একটি রেফ্রিজারেটর এবং রানার-আপ দলকে একটি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg