শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

গোয়ালন্দে আওয়ামী লীগ নেতা বাদল বিশ্বাসের বিএনপিতে যোগদান ঘিরে বিতর্ক

স্টাফ রিপোর্টার / ২৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার :রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাদল বিশ্বাস আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। তার এই দলবদলকে ঘিরে গোয়ালন্দ এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) রাতে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
জানা যায়, গোয়ালন্দ বাজারের আড়ৎপট্টি এলাকার বাসিন্দা বাদল বিশ্বাস দীর্ঘদিন ধরে মাছের আড়ত ব্যবসার সঙ্গে জড়িত। একই সঙ্গে তিনি গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম মন্ডলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয়ভাবে তার বিরুদ্ধে তৎকালীন পৌর মেয়রের সঙ্গে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া দীর্ঘদিন আওয়ামী লীগে সক্রিয় থাকলেও অনেক নেতা-কর্মী পদ না পেলেও বাদল বিশ্বাস গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেওয়ায় তখনও আলোচনা সমালোচনা হয়েছিল।
তার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলছে নানা প্রতিক্রিয়া।
জীবন শেখ নামে একজন লেখেন, পৌর আওয়ামী লীগের ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বক্তব্য শেষে ‘জয় বাংলা’ না বলার অনুরোধ রইলো সাবেক আওয়ামী লীগ নেতার কাছে।
জুলহাস মোল্লা মন্তব্য করেন, বিএনপির কর্মী এত কম পড়েছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে।পরদেশী ইয়াকুব লেখেন, দুগলামির একটা সীমা থাকা দরকার। এরা নিজের সুবিধার জন্য বাপের নামও বদলাতে পারে।

এ বিষয়ে সাবেক আওয়ামী লীগ নেতা মো. বাদল বিশ্বাস বলেন, তিনি বিএনপিকে ভালোবেসেই এই দলে যোগদান করেছেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহমেদ বলেন, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের বিষয়ে দলের পক্ষ থেকে কোনো সাংগঠনিক নির্দেশনা আমাদের কাছে নেই। যারা এই যোগদানের বিষয়টি সম্পন্ন করেছেন, তারা বিষয়টি ভালো জানেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg