শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

গোয়ালন্দে অসুস্থ পশু জবাই ও অস্বাস্থ্যকর মাংস বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান

স্টাফ রিপোর্টার / ১৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার :রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসুস্থ পশু জবাই ও অস্বাস্থ্যকর মাংস বিক্রয় প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতের দিকে গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধা হাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে হাট এলাকার একটি কসাইখানায় অসুস্থ পশুর সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারার আওতায় দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারিয়ান কসাইখানায় থাকা সকল মাংস ভক্ষণ অনুপযোগী ঘোষণা করেন।

এছাড়া একই আইনের ১৮ ধারা অনুযায়ী ভক্ষণ অনুপযোগী ঘোষিত মাংস জনসম্মুখে ধ্বংস করা হয় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কসাইখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। তবে অভিযান চলাকালে সংশ্লিষ্ট অপরাধীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থ সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গোয়ালন্দ উপজেলায় এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg